শনিবার ২ মে ২০২৬
তাড়াশে এসএস সিতে জিপিএ- ৫ পাওয়া নারী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ৬৬৪)
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের উদ্দ্যোগে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় তাড়াশ উপজেলা এলাকার জিপিএ- ৫ পাওয়া মেধাবী নারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (১ জুন) সকালে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবালের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন-  সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা আকতার, পুরুষ ভাইস চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, মেহেদী হাসান ম্যাগনেট,  শিক্ষার্থী সাদিয়াতুল কোবরা, হুরে জান্নাত প্রমুখ।

সংবর্ধনা সভায় অংশ নেওয়া জিপিএ- ৫ পাওয়া মেধাবী শতাধিক নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft