মঙ্গলবার ১৯ মে ২০২৬
কলকাতা বইমেলায় গাজী মাজহারুলের ‘অল্প কথার গল্প গান’
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ১০৮৮)
কলকাতায় ১০ম বাংলাদেশ বইমেলায় প্রকাশিত হয়েছে সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় খন্ড।

আজ বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বইটির প্রকাশক ও ভাষাচিত্র’র কর্ণধার মনিরুল ইসলাম সোহেল ছাড়াও গীতিকবিপত্নী জোহরা গাজী, সস্ত্রীক সরফরাজ আনোয়ার উপল, মেয়ে দিঠি আনোয়ার এবং কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস উপস্থিত ছিলেন।  

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তিনি সন্ধ্যায় একটি স্ট্যাটাসে লিখেন-  ‘আলহামদুলিল্লাহ! আজ ৮ ডিসেম্বর ‘কলকাতা বই মেলায়’ (কলেজ স্কয়ার / কলেজ স্ট্রিট, কলকাতা) আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এর “অল্প কথার গল্প গান” বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় খন্ড প্রকাশিত হয়েছে।”

তিনি আরো লিখেন- “আমার বাবা বলেছিলেন এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে! সে অনুযায়ী বাবা ইতিমধ্যে পুরো বইয়ের যাবতীয় খন্ডের প্রস্তুতি সম্পন্ন করে গেছেন! তারই ধারাবাহিকতায় এবার বইটির দ্বিতীয় ও তৃতীয় খন্ড প্রকাশিত হয়েছে.আমার বাবা তাঁর জীবদ্দশাতেই এই দুটি খন্ডের যাবতীয় কাজ শেষ করে গেছেন! অবশেষে একসাথে দ্বিতীয় ও তৃতীয় খন্ড দুটি একসাথে প্রকাশিত হয়েছে।”

“অল্প কথার গল্প গান” বইতে গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত সমস্ত গানের নেপথ্যের গল্প বিস্তারিত তথ্যসহ উঠে এসেছে! 

“অল্প কথার গল্প গান” বইটির প্রথম খন্ড ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে প্রকাশিত হয়েছিল!

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft