বুধবার ২৪ জুন ২০২৬
চিত্রনায়ক-নায়িকার মনোনয়ন চাওয়া অপরাধ নয়: তথ্যমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৩০২)
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে শাসক দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার মনোনয়ন চাওয়া নিয়ে জোর আলোচনা চলছে। শনিবার (৩১ ডিসেম্বর) মাহিয়া মাহির এই মনোনয়ন চাওয়া নিয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, কোনো চিত্রনায়ক বা নায়িকার মনোনয়ন চাওয়া অপরাধ নয়।

আজ চট্টগ্রাম বন্দরনগরীর দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহির এমপি নমিনেশন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-মতাদর্শে বিশ্বাস করে এমন যে কেউ নমিনেশন চাইতে পারে। সেক্ষেত্রে কোনো চিত্রনায়ক-নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পাশের বাড়ি পশ্চিম বাংলাসহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেককেই নমিনেশন দেওয়া হয়।'

তিনি আরও বলেন, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সবসময় যারা আওয়ামী লীগের পোড় খাওয়া নেতাকর্মী তাদেরই অগ্রাধিকার। পাশাপাশি দলকে আরও অনেক বিষয় বিবেচনায় আনতে হয়। 

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft