বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
ভিন্ন পরিচয়ে সিংগার তানিশা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৭:২৬ পিএম   (ভিজিট : ৮২৮)
তানিশা খানকে কমবেশী সবাই চেনেন একজন সংগীত শিল্পী  হিসেবেই। তবে সংগীত শিল্পীর পাশাপাশি এখন থেকে তাকে দেখা যাব  ভিন্ন পরিচয়ে!  

এক দশক আগ থেকেই সঙ্গীতে পথচারনা শুরু হয় তার।  গানকে ভালোবেসেই এ জগতে আসেন সঙ্গীতশিল্পী তানিশা খান। গানের সংখ্যা খুব বেশি না হলেও চর্চা নিয়মিত করে যাচ্ছেন তিনি। করোনার আগে নিয়মিত গানের শোতেও তাকে দেখা যেতো। 
তানিশা খান

তানিশা খান

তবে এখন তেমন ভাবে স্টেজ শোতে দেখা যায়না তাকে। একক মৌলিক গানের পাশাপাশি দ্বৈত গানেও রয়েছে তার দক্ষতা এবং দর্শকপ্রিয়তা।  
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সাথে দ্বৈত গান করার পাশাপাশি নিজের একক মৌলিক গান দিয়ে শ্রোতা দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নতুন গান নিয়েও রয়েছে তার ব্যস্ততা। একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি এবার  নতুন এক পরিচয়ে আসছেন তিনি।

বর্তমানে শোবিজ অঙ্গনের অনেকেই অভিনয়, গানের পাশাপাশি নানা ধরণের ব্যবসায় যুক্ত হচ্ছে। এবার সেই কাতারে নাম লিখালেন বর্তমান প্রজন্মের সঙ্গীতশিল্পী তানিশা খান। বেশ কিছুদিন হলো অনলাইন বিজনেসে যুক্ত হয়েছেন তিনি। 'দ্যা লেদার স্টুডিও বিডি' নামের অনলাইন প্রতিষ্ঠান থেকে তিনি চামড়ার নানা ধরণের পণ্য বিক্রি শুরু করেছেন।

এই প্রতিবেদকে তানিশা খান মুঠোফোন জানান, বেশ কয়েক দিন ধরে  একান্তই ব্যক্তিগত কারণে মনটা অনেক খারাপ ছিলো।  আসলে কাছের প্রিয় মানুষের দেওয়া কষ্ট গুলো এতো দ্রুত ভুলে যাওয়া অনেক কঠিন। 

সহজে ভুলা যায় না!  এতো কষ্টের মাঝেও আনন্দের সংবাদ মাত্র দুদিন আগে আমার বিবিএর দ্বিতীয় বর্ষের রেজাল্ট  বেড়িয়েছে,  আপনাদের সকলের দোওয়াও ভালোবাসায় মোটামুটি ভালো ভাবেই উতীর্ন হয়েছি। এবার পড়ালেখায় মনোযোগটা বেশী দিবো।  আসলে  করোনার পর তেমন ভাবে স্টেজ শো করা হচ্ছে না। সারাক্ষণ বাসাতেই থাকি। যে কারণে  হুট করেই মাথায় এই ব্যবসার কথাটা এলো। যেহেতু সারাক্ষণ বাসাতেই বসে থাকতে হয় তাই ছোট আকারে এই ব্যসবসাটা শুরু করলাম। আশাকরি সবার সহযোগিতা পাবো। 

এদিকে কিছুদিন আগে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিইয়েছেন তানিশা খান। সিনেমার নাম ‘পতন’। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। গানের শিরোনাম ‘আঠারো হাজার মাখলুকাত’। এটি লিখেছেন মিজানুর রহমান শামীম। সুর করেছেন টিটন মামা। সংগীতায়োজন করেছেন সুজন আনসারী। গানটিতে তানিশার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি।

আজকালের খবর/আতে










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft