রবিবার ২৮ জুন ২০২৬
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম  আপডেট: ৩১.১২.২০২২ ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৬১৭)
আলোচিত তারকা জুটি পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কে ভাঙনের সুর প্রকাশ্যে আনলেন পরীমনি নিজেই। শুক্রবার (৩০ ডিসেম্বর) মাঝরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের এ নায়িকা।

নিজের ফেসবুক আইডিতে রাত ১২টা ৪৩ মিনিটে দেওয়া এ পোস্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

এদিকে এ বিষয়ে লেখিকা তসলিমা নাসরিন প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে --। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়। পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

আজকালের খবর/ওআর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft