শুক্রবার ১০ জুলাই ২০২৬
রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থায় নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১০৪৬)
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থায় নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির নির্বাহী সভাপতি আমিনা আহমেদের বাসায় ছিল আগ্রহীদের গান শোনানোর আয়োজন।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তপন মাহমুদ, নির্বাহী সভাপতি আমিনা আহমেদ, সহসভাপতি খন্দকার কায়রুজ্জামান কাইছুম, বুলা মাহমুদ ও কাজল মুখার্জী, সাধারণ সম্পাদক পীযুষ বড়ুয়া, তানজিনা তমা, যুগ্ম সম্পাদক বিষ্ণু মণ্ডল, অনিকেত আচার্য, নির্বাহী সদস্য আজিজুর রহমান তুহিন প্রমুখ।

সংগঠনের নির্বাহী সভাপতি আমিনা আহমেদ জানান, শিল্পী অন্তর্ভুক্তি তালিকাকরণে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সংস্থায় অন্তর্ভুক্তির জন্য ৪৪ জন শিল্পী গান পরিবেশন করেন।

বাংলাদেশে রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে বিগত ৩৪ বছর ধরে ‘বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা’ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ দেশের সংগীতাঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফী, যিনি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, তার হাত ধরে শুরু হয়েছিল যে পথচলা, তা অব্যাহত রয়েছে আজও।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী তপন মাহমুদ, বর্তমান সভাপতি, শিল্পী আমিনা আহমেদ নির্বাহী সভাপতি এবং শিল্পী পীযূষ বড়ুয়া- সাধারণ সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্বে এই পথচলা অব্যাহত রয়েছে।

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft