রবিবার ২৪ মে ২০২৬
রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছি: পরীমনি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ পিএম   (ভিজিট : ১৩৫৯)
কিছুদিন আগেই শাকিব-বুবলীর বিয়ে, সন্তান এবং বিচ্ছেদের সংবাদে উত্তপ্ত ছিল বিনোদন জগৎ। এর রেশ কাটতে না কাটতেই এবার পরীমনি-রাজের সংসারে বিচ্ছেদের গুঞ্জন।

সব সম্পর্ক ছিন্ন করে গতকাল শুক্রবার রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢালিউড তারকা পরীমনি।

পরীমনি বলেন, ‘আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমি রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। গতকাল রাতে ওর বাসা থেকে বের হয়ে এসেছি। এখন থেকে আমরা আলাদা। দোয়া করি রাজ ভালো থাকুক।'

এই নায়িকা আরও বলেন, ‘এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। এভাবে একটি জীবন চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ফেসবুকে পরীমনি লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এর পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল ছিলেন রেদওয়ান রনি।

গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহাম মুহাম্মদ রাজ্য।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft