বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
পরীমনির পঞ্চম বিয়ে কতদূর গড়াবে
প্রকাশ: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২২৩২)
স্বামী-স্ত্রী বেশে ৫ম স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি।

স্বামী-স্ত্রী বেশে ৫ম স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি।

সুন্দরের অবতার পরীমনি। তিন ডজন ছবি ইতিমধ্যে মুক্তি পেলেও সফলতার মুখ দেখেনি। তাই বলে থেমে নেই তার ব্যক্তিগত জীবনের চাকা। ২৭ বসন্তের এই নায়িকা ঢাকায় আসার আগেই ক্লাস নাইনে ভালোবেসে বিয়ে করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক যুবককে (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২)। পরে ফেরদৌস কবীর সৌরভ নামের গ্রামের আরেক যুবককে ভালোবেসে বিয়ে করেন। এ বিয়ের স্থায়ীকাল ২০১২-২০১৪। এ সময় পরীমনি ঢাকায় এসে টুকটাক অভিনয় শুরু করেন। 

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তার গভীর প্রণয় অবশেষে তা বিয়েতে রূপ পায়। তবে সে বিয়েও স্থায়ী হয়নি। ২০১৯ সালের শেষ দিকে করা এই বিয়ে বিচ্ছেদে গড়ায় ২০২০ সালের শুরুতে। তবে কেন বিয়ে ভাঙন এ ব্যাপারে কেউ মুখ খোলেননি। এমনকি বনানী ক্লাবে মাদককাণ্ডেও তামিমকে দেখা গেছে পরীমনির সঙ্গে। এরপর খেয়ালের বশেই গত বছরের মার্চ মাসে বিয়ে করেন কামরুজ্জামান রনি নামের এক সহকারী পরিচালককে। তিন টাকার দেনমোহরানার এই বিয়ে স্থায়ী হয় ওই বছরের ১৬ আগস্ট পর্যন্ত। সর্বশেষ পঞ্চম বিয়ে করেন শরিফুল রাজ নামের এক অভিনেতাকে গত ১৭ অক্টোবর। 

এখন দেখার অপেক্ষা তার এই বিয়ে কত টাকার দেন মোহরানার আর কতদিন স্থায়ী হয়। তবে কাছের মানুষদের টিপ্পনী শরীফুল রাজ চতুর। বুঝেশুনে বিয়েটা করে রোমান্সে না গিয়ে সরাসরি বাবা হওয়ার ঝুঁকি নিয়েছেন।

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft