শনিবার ২৫ জুলাই ২০২৬
দেশের জার্সিতে প্রথম সাফল্য বৈভবের
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:০১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১২:০২ পিএম  (ভিজিট : ১৫)
অবশেষে স্বস্তি। বৈভব সূর্যবংশী এবং শ্রেয়স আওয়ারের। ব্যর্থতার হ্যাটট্রিক কাটিয়ে রানে ফিরলেন বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক মঞ্চে প্রথম অর্ধশতরান। অন্যদিকে সাত ম্যাচে হার পেছনে ফেলে জয়ের সরণিতে ভারত। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম জয়। 

এল ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম জয়। হারারেতে আইপিএলের ছন্দ ফেরালেন বৈভব। মাত্র ১৮ বলে অর্ধশতরানে পৌঁছে যান ১৫ বছরের বিস্ময় বালক। ভারতের জার্সিতে প্রথম। বিধ্বংসী ইনিংসে ছিল চারটি ছয় এবং চার। স্ট্রাইক রেট ২৬৩.১৫। ১৯ বলে ৫০ রান করে আউট হন সূর্যবংশী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ করে জিম্বাবোয়ে। জবাবে ১৩.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৪০ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়।

হারারের এই মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করেছিলেন বৈভব। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৬৮ রান। পয়া মাঠে প্রথম থেকেই মারকুটে মেজাজে দেখা যায় তাঁকে। দ্বিতীয় ওভারে প্রথম ছয়। রিচার্ড নাগারাভার বলে হাঁকান ছক্কা। তারপর বেশ কয়েকটি চোখধাঁধানো শট। 

প্রথম তিন ম্যাচে রান না পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়েছিলেন। সেই থেকে শিক্ষা নিয়েই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রথম অর্ধশতরান তুলে নিলেন বৈভব। টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। কিন্তু প্রত্যাবর্তনে বল হাতে দুর্দান্ত মায়াঙ্ক আগরওয়াল। মাত্র ১৮ রানে জোড়া উইকেট তুলে নেন। ১৯ রানে ২ উইকেট পান প্রিন্স যাদবও। দুই তরুণ বোলারের দাপটে বড় রান তুলতে পারেনি জিম্বাবোয়ে। সর্বোচ্চ রান ওয়েসলি মাধেভেরের (৩৯)। 

রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন বৈভব। রান পাননি অভিষেক শর্মা। শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। ১ রানে আউট হন। পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়াকে একাই এগিয়ে নিয়ে যান সূর্যবংশী। একটা সময় তাঁর ব্যক্তিগত রান ছিল ৪৮। আর দলের রান ছিল ৫২। ৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৫০। পাওয়ার প্লের শেষে ৬৬। তিন নম্বরে নেমে সূর্যবংশীর সঙ্গ দেন ঈশান কিষাণ। করেন ৩৫ রান। ২৪ বলে ২৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার। ১৩.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শনিবার পরের ম্যাচ। 

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft