শুক্রবার ২৪ জুলাই ২০২৬
আবার মহানুভবতার নিদর্শন মেসির
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ২৫)
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মানবিক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আর্জেন্টাইন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালের আগে তিনি কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য নিজ খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন।

দাবি অনুযায়ী, আর্জেন্টিনা ও কেপ ভার্দের রাউন্ড অব ৩২ ম্যাচে ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হন মেসি। ৪০ বছর বয়সী এই গোলকিপার একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনাকে চাপে ফেলেছিলেন। ম্যাচ শেষে মেসি তাকে আলিঙ্গন করে প্রশংসা করেন বলেও জানা যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, মেসি নীরবে নিজের প্রতিনিধিদের মাধ্যমে ভোজিনহার পরিবারের সদস্যদের নিউ জার্সির স্টেডিয়ামে বসে ফাইনাল দেখার সুযোগ করে দেন। টিকিটের উচ্চমূল্যের কারণে তাদের পক্ষে সরাসরি ম্যাচ দেখা সম্ভব ছিল না বলেও দাবি করা হচ্ছে।

তবে এই তথ্যের স্বপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা মেসির আনুষ্ঠানিক প্রতিনিধিদের পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তাই বিষয়টি যাচাই সাপেক্ষ দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়। অতিরিক্ত সময়ে লামিনে ইয়ামালের গোলে শিরোপা জেতে স্পেন।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft