শনিবার ২৫ জুলাই ২০২৬
ফাইনালের দিন কেন বার বার সতীর্থদের শান্ত হতে বলেছিলেন মেসি?
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ১৬)
বিশ্বকাপ ফাইনালের দিন লিয়োনেল মেসির ভাষণের বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। একাধিক ভিডিয়োয় মেসিকে বলতে শোনা গিয়েছিল সতীর্থদের ‘শান্ত’ হতে এবং সব কিছু ‘ভুলে’ যেতে। কেন বার বার মেসি সেই আবেদন করেছিলেন, কী ভুলে যেতে বলেছিলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দলের অন্দরে ঝামেলার কথাও উড়িয়ে দেননি কেউ কেউ। সেই বিষয়ে আসল কথা প্রকাশ্যে আনলেন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস।

ফাইনাল শুরুর ঠিক আগে যখন ফুটবলারেরা সাজঘর থেকে মাঠে আসার তোড়জোড় করছেন, তখন দলের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন মেসি। বলেছিলেন, “শান্ত থাকো। সকলে শান্ত থাকো। শুধু খেলার কথা ভাবো, আর কিছু নয়। শান্ত থাকো। সব কিছু আজকের জন্য ভুলে যাও। খেলা ছাড়া আর কিছু যেন মাথায় না থাকে।”

কিক-অফের আগেও একই কথা বলেছিলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের কথায়, “এগিয়ে চলো সকলে। আগে যা হয়েছে সব ভুলে যাও। মনে করো কিছুই হয়নি।” সেই সময়ে লিসান্দ্রো মার্তিনেজ় এবং এনজ়ো ফের্নান্দেজ়কে বেশ চিন্তিত মনে হচ্ছিল। অবাক লাগছিল দু’জনকেই। ম্যাচে মার্তিনেজ় প্রথমার্ধেই চোট পেয়ে উঠে যান। ফের্নান্দেজ় দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন। আর্জেন্টিনার হারের নেপথ্যে দু’টিই প্রভাব ফেলেছে।
মেসির ভাষণ সেখানেই শেষ হয়নি। বিরতিতেও গোটা দলকে চাঙ্গা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। টানেল দিয়ে মাঠে আসার সময় বলেছিলেন, “জেগে ওঠো। ব্যক্তিত্ব দেখাও। আগেও আমরা প্রত্যাবর্তন করেছি। তা হলে এ বার কেন পারব না? আরও ভাল খেলার ক্ষমতা আমাদের আছে।” গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়ও বলেছিলেন, “সামনের দিকে বল বাড়িয়ে খেলো। শুধু কাপুরুষেরাই পিছন দিক থেকে খেলে।” যদিও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলায় বদল আসেনি। এমিলিয়ানো ছাড়া আর কাউকেই চাঙ্গা দেখায়নি।

আর্জেন্টিনার এক ওয়েবসাইটে কার্লোস বলেছেন, “আমি আলেক্সিকে একটা বার্তা পাঠিয়ে জানতে চেয়েছিলাম, ঠিক কী হয়েছিল সাজঘরে। কিছু কি হয়েছিল? ভাবুন, যদি আমার মতো মানুষ এ সব কথা ভাবতে পারে তা হলে বাকিরা কী ভেবেছে!”

যদিও সে রকম কিছুই ঘটেনি। কার্লোস বলেছেন, “আলেক্সিস আমাকে বলেছে, সে দিন মেসি সকলকে অনুরোধ করেছিল ফুটবলের বুদ্ধি কাজে লাগাতে, খেলায় মন দিতে, বেশি করে আক্রমণ করতে এবং ত্রিকোণ তৈরি করতে। শুধু শুধু না লাফানোর কথা বলেছিল। সেটাই মেসি বার বার বলছিল।”

কার্লোস জানিয়েছেন, যে ছোট ছোট ভিডিয়ো চার দিকে ছড়িয়ে পড়েছে তাতে পুরো বিষয়টি বোঝা যাচ্ছে না। তাঁর কথায়, “সেই ভিডিয়ো প্রকাশ হওয়ার পর থেকে গত কয়েক দিনে অনেকে অনেক কথা বলেছিলেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আজ সত্যিটা বললাম।”

কার্লোস স্পষ্ট করে দিয়েছেন, আর্জেন্টিনার সাজঘরে কোনও ঝামেলা নেই। বরং ফুটবলারেরা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সকলের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft