শুক্রবার ২৪ জুলাই ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা প্রধান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ২৪)
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনার বিরোধিতা করে তিনি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও।

ইতালির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী তেবাস বলেন, “জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না। ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। সবকিছু বিশ্বকাপকে কেন্দ্র করে চলতে পারে না।”

তেবাসের অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল ক্যালেন্ডার বদলে ফেলা হচ্ছে, যার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশীয় লিগগুলোর।

তিনি বলেন, “ফুটবলকে টিকিয়ে রাখে জাতীয় লিগগুলো। কিন্তু ফিফা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা ফুটবল শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই শিল্প লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে।”

আগামী বছরের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ইনফান্তিনোর। তবে তেবাস মনে করেন, ফিফা এখন ফুটবলের বৃহত্তর স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, “ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত। আমার মনে হয়, তাঁর সময় শেষ হয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর যাওয়ার সম্ভাবনা কম, কারণ কোনো শক্তিশালী বিরোধী প্রার্থী নেই।”

অন্যদিকে, ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও বিশ্বকাপের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দীর্ঘতম বিশ্বকাপ যোগ্য চ্যাম্পিয়নদের নিয়েই শেষ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনীতিকে খেলার ওপর ছায়া ফেলতে দেওয়া উচিত নয়।”

এদিকে, বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা আগে কাউন্সিল অব ইউরোপের মহাসচিব অ্যালাঁ বেরসে ফিফাকে লেখা এক খোলা চিঠিতে অর্থ ও ক্ষমতাকে ‘পরবর্তী সংকটের মূল কারণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি ফিফার নতুন প্রেডিকশন মার্কেট স্পনসর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

তেবাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিশানা করে বলেন, মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের নির্বাসন স্থগিত রাখার সিদ্ধান্ত অত্যন্ত গুরুতর ছিল।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft