শুক্রবার ২৪ জুলাই ২০২৬
১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ২১)
দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফিরতে চলেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের মুখে দেশ ছাড়ার পর এবার আদালত ও ট্রাইব্যুনাল থেকে স্বস্তি পাওয়ায় তাঁর ফেরার পথ প্রশস্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

ললিত মোদি বলেছেন, “আমি কোনও ভুল করিনি।” দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর এবার তিনি ভারতে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

২০০৯ সালে আইপিএল ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন আইপিএল কমিশনার ললিত মোদির বিরুদ্ধে। ওই সময় ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। এ নিয়ে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডির অভিযোগ ছিল, আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিদেশি সংস্থাগুলোকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হয় এবং রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়াই অন্তত ২৪৩ কোটি রুপি বিদেশে পাঠানো হয়েছিল।

২০১৮ সালে ইডি জানায়, বোর্ডের তৎকালীন সভাপতি এন. শ্রীনিবাস, ললিত মোদি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনাল ইডির প্রতিবেদন নাকচ করে দিয়েছে বলে জানা গেছে।

এর ফলে দীর্ঘদিন ধরে ‘পলাতক’ হিসেবে পরিচিত ললিত মোদির ভারতে ফেরার পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করা হচ্ছে।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft