শুক্রবার ২৪ জুলাই ২০২৬
ফাইনালের আগে টানেলে কী বলেছিলেন মেসি? রহস্য ঘনীভূত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ২১)
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির একটি মন্তব্য। ম্যাচ শুরুর আগে টানেলে সতীর্থদের উদ্দেশে তিনি কী বলেছিলেন, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জল্পনা।

ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। গোটা ম্যাচে লিওনেল স্কালোনির দল কার্যত নিষ্প্রভ ছিল। ৯০ মিনিটে আর্জেন্টিনার কোনো ফুটবলারই লক্ষ্যে শট রাখতে পারেননি। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় স্পেন আরও সুবিধা পায়।

তবে হারের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের থমথমে পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মাঠে নামার ঠিক আগে ড্রেসিংরুম থেকে সতীর্থদের নিয়ে বেরিয়ে আসছেন অধিনায়ক লিওনেল মেসি।

ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, “ভামোস মুচাচোস (চলো বন্ধুরা)। শান্ত থাকো সবাই। যা হয়েছে, সব ভুলে যাও। অন্য কিছু নয়, শুধু খেলাটার দিকেই মন দাও।”

মেসির এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ফাইনালের আগে ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft