বুধবার ১৫ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিলাসবহুল জিপে করে মদ পরিবহন, আটক ১
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৫)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলাসবহুল একটি জিপে বিদেশি মদ পরিবহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি দল উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কালো রঙের বিলাসবহুল জিপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন মো. রাসেল হোসেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মাইনউদ্দিন (দুলাল)। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ উদ্ধার করা বিদেশি মদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাঞ্ছারামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft