বুধবার ১৫ জুলাই ২০২৬
জলবায়ু সহনশীল ধান উদ্ভাবনে ব্রি-যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা কার্যক্রম শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ২০)
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে তাপসহনশীল ও অক্সিজেনবিহীন অবস্থায় অঙ্কুরোদ্গমে সক্ষম ধানের জাত উদ্ভাবনে যৌথ গবেষণা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও যুক্তরাষ্ট্র সরকারের ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ জুলাই) গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ কমপ্লেক্সে দুটি অগ্রাধিকার প্রকল্পের প্রারম্ভিক ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

কর্মশালায় ব্রি ও যুক্তরাষ্ট্রের গবেষকরা ধানের তাপসহনশীলতা এবং অক্সিজেনবিহীন অঙ্কুরোদ্গম বিষয়ক প্রকল্পের গবেষণা পরিকল্পনা, বৈশিষ্ট্য শনাক্তকরণ, প্রযুক্তি যাচাই, বাস্তবায়ন ও সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে ব্রির বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অংশ নেন।

বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপমাত্রা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় এ গবেষণা ভবিষ্যতে জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft