বুধবার ১৫ জুলাই ২০২৬
রেলওয়ে জোনাল স্পোর্টস'র উদ্যোগে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ২৮)
বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার ১৩ জুলাই পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জেডএসসি, মো. শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব), আহবায়ক ও  এসডব্লিউও(পূর্ব) চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল), সিআরবি, চট্টগ্রাম এবং মো. হারুনুর রশীদ ডিডি (পিআর)(পূর্ব) সিআরবি, চট্টগ্রাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পূর্ব), সিসিআরএনবি (পূর্ব), সিআরবি, ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী,  ডিইএন-২(চট্টগ্রাম), এজিএম(পূর্ব), জেপিও-১(পূর্ব) সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন বিকেল ৪টা ৩০ মিনিটে বেলুন উড়িয়ে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ করে। এইদিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়।

১ম খেলা ডিএসএ(সদর) বনাম ডিএসএস(পাহাড়তলী) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলা ৩০ মিনিট করে ৬০ মিনিট হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল জয়ী হয়। 

২য় খেলা ডিএসএ(চট্টগ্রাম) বনাম ডিএসএস(ঢাকা) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় ডিএসএ(চট্টগ্রাম) ১ গোলে বিজয়ী হয়।

খেলা যথারীতি আগামী ১৪ ও ১৫ জুলাই তারিখ পর্যন্ত প্রতিদিন ২টি করে খেলা চলবে। 

১৬ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় মো: সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম পুরস্কার বিতরণের মাধ্যমে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সমাপ্তি করা হবে বলে জানা যায়৷

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft