শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৬:৫৪ পিএম  (ভিজিট : ৬৯২)
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft