বুধবার ৮ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৫:৪১ পিএম  (ভিজিট : ১০)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটকা পড়েছে আরও অন্তত ৩০ শিশু। 

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ/থ্রি সাব-ব্লকে অবস্থিত একটি মাদরাসায় পাহাড়ধসের এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে।

উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাহাড়ধসে আনুমানিক ৩০ শিক্ষার্থী এখনও চাপা পড়ে আছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft