বুধবার ৮ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৭)
চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ জুলাই) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। চাকরি স্থায়ীকরণ অথবা দৈনিক হাজিরা প্রথার আওতায় অন্তর্ভুক্ত করার এক দফা দাবিতে আয়োজিত এই ধর্মঘটে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত প্রায় ৩০ বছর ধরে দেশের মাঠ পর্যায়ে গবাদি পশুর জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার বিভিন্ন সময় তাদের চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এই ন্যায্য দাবি আদায়ে গত ১ জুলাই থেকে সারা দেশের টেকনিশিয়ানরা একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ এই কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তারা সাফ জানিয়ে দেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় ধর্মঘটে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুলতান ইসলাম প্রমুখ।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft