বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
আখাউড়ায় পথচারীদের মাঝে ছাতা বিতরণ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার (০৮ জুলাই) সৌদি প্রবাসী ব্যবসায়ী ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পথচারী, দিনমজুর, রিকশাচালক ও শিক্ষার্থীদের হাতে ১৫০টি ছাতা তুলে দেওয়া হয়। মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিকভাবে এই ছাতা উপহার পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

উদ্যোক্তা হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া অনেক মানুষের কাছেই বৃষ্টির সময় ছাতা থাকে না। তাদের এই সাময়িক কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনগণের কল্যাণে কাজ করার অংশ হিসেবে ভবিষ্যতেও তার এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহারের ছাতা পেয়ে আশরাফুল আলম নামের এক পথচারী এবং রবিন নামের এক শিক্ষার্থী জানান, হঠাৎ বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় তারা রাস্তায় আটকে পড়েছিলেন। এই ছাতা পাওয়ায় তারা যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে অত্যন্ত ইতিবাচক বার্তা ছড়াবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft