বুধবার ৮ জুলাই ২০২৬
খালিয়াজুরীতে ২৪ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৪০)
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় দীর্ঘ ২৪ বছর পর ছাত্র দলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) বিকেলে আনন্দ মিছিল শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের  যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাজহারুল ইসলাম তালুকদার পলিন কে সভাপতি ও ইয়াসির আরাফাত হৃদয়কে সাধারণ সম্পাদক করে মোট ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ বহুল কাঙ্ক্ষিত কমিটি পাওয়ায় এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে  শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, খালিয়াজুরী কলেজ মাঠে গিয়ে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে আলোচনা সভা ও উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মো. মাসুদ রানা। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক  নাজমুল হক তালুকদার আরিফ, এ সময় স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী সচিব জহির আহমেদ জিকু, বিএনপি নেতা অজিত চৌধুরী, মো. রিপন কবীর চৌধুরী, পরেশ দেবনাথ, মো সুজন মিয়া, মো. সালেহীন, মো. ফয়সাল আহমেদ, মহিলা দলনেত্রী জেবুন্নাহার, ছাত্র দলের নেতা এম আর রায়হান শেখ, নাজমুল হাসান আজিম, মো. শিমুল মিয়া, মো. শাহজালাল মিয়া, মো. সোহাগ মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র দলের নতুন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম পলিন তালুকদার। 

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, সঞ্জিত তালুকদার কায়সার আহমেদ সেকুল, যুব দলনেতা এনামুল হক ছোটন, মো. এরশাদ মিয়া, মেহেদী হায়াত খান, মো. আব্দুল মজিদ মাষ্টার, মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও নবগঠিত কমিটির ছাত্র দলের ৩  নেতা  শফিউল আলম চৌধুরী জসীম, শুভ্র জন সরকার (বাপ্পি) ও উজ্জ্বল মিয়া। 

আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদ রানা বলেন,  ২০০২ সালে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পর নানা রাজনৈতিক প্রেক্ষাপট ও জটিলতার কারণে ২ বার আহ্বায়ক কমিটির পর এখন ২৪ বছর পর খালিয়াজুরী উপজেলা ছাত্রদল পূর্নাঙ্গ কমিটি পেয়েছে। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান 

পরিশেষে নতুন কমিটির সকল সদস্যকে উপজেলা বিএনপি ও অঙ্গ  সহযোগী  সংগঠনের পক্ষ থেকে ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft