বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৪৫)
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম,  মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান প্রমূখ। 

এসময়, উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনে, শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা ডুমুরিয়া খামার বাড়ী (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম, দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহারে ইন্দুহাটীর সংগীতা রায়, পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, সফল ঋণ কার্যক্রমে মোঃ সাহিদুল ইসলাম মুন্সী, পল্লী উন্নয়নে সফল উদ্যোক্তা কাওয়ালদিয়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও ব্যবহারে মোঃ আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দলের কোয়েল ফার্মে কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত করণ ও বাজারজাত করণে কেন্দুয়া মধ্যে পাড়ার সাহিদা বেগম, ও সর্বোচ্চ পুজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কার প্রদান করা হয়।

আজকালের খবর/রাশেদুল মিলন 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft