রবিবার ৫ জুলাই ২০২৬
'ওস্তাদ অমিতাভ' বড়ুয়ার ১৯তম মৃত্যুবার্ষকী পালিত
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৪)
চট্টগ্রাম বেতারের প্রথম ও সর্বভারতীয় শিল্পী ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯তম মৃত্যুবার্ষকী উদযাপন উপলক্ষ্যে ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের আয়োজনে ৩ জুলাই শুক্রবার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি মহাবিহারে ওস্তাদজীর আবক্ষ মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দুস্থ পরিবারের মাঝে উপহার বিতরণ ও অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় এবং সংগীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অমিতাভ বড়ুয়ার সন্তান অধ্যাপক দীপংকর বড়ুয়া, রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসদ্দি, শিক্ষক শাবলু বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন।

উপস্থিত ছিলেন- যোগেন্দ্র আরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়তিষ্য স্থবীর, সমাজ সেবক নিরুপম বড়ুয়া, সুমিত বড়ুয়া লাভলু , সুমন্ত বড়ুয়া শুভ, ড্যানি বড়ুয়া চন্দ্রা বড়ুয়া, অধ্যাপিকা পুষ্পিতা বড়ুয়া, সংগঠক ডালিম বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, বিজয় বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, স্বদেশ বড়ুয়া ও নটু মৎসুদ্দী।

এই সময় ১২০ জন অনাথ শিশুদেরমাঝে খাবার বিতরণ এবং ২৬ টি দুঃস্থ পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। 

বক্তারা বলেন, ২০২২ সাল জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সাহায্য প্রদান করা হয় এই ফাউন্ডেশন থেকে। দিনের শুরুতে মহামুনি বিহারে ওস্তাদজীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং যোগেন্দ্র আরামে দুঃস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft