রবিবার ৫ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালুর দাবিতে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ২৩)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় প্রস্তাবিত ‘কিশোরগঞ্জ ইকোনমিক জোন’ (KEZ) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (১১ জুলাই) একই স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পায়নের পাশাপাশি এই অঞ্চলের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় স্থানীয়রা প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আর বিলম্ব না করে দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সমাজসেবক মুর্শিদ মিয়া, চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন, বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দীন এবং পাটুয়াভাঙা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, কালিয়াচাপড়া চিনি কলের বিশাল এলাকাকে ঘিরে নিটল-নিলয় গ্রুপের অধীনে অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে এই ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২০ সালের শেষের দিকে পুরো এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। এটি দ্রুত চালু হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক কালিয়াচাপড়া চিনি কলটি ১৯৯৪ সালে 'লে-অফ' ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ২০০৪ সালে তা বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। বর্তমানে নিটল-নিলয় গ্রুপের অধীনস্থ এই বিশাল জমিতেই কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে, যা দ্রুত চালুর দাবিতে এখন রাজপথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft