বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
খালিয়াজুরী বিভিন্ন হাওরে মৎস্য পোনা অবমুক্ত করলেন স্থানীয় এমপি বাবরসহ দুইজন প্রতিমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ৮১)
নেত্রকোনা জেলার খালিয়াজুরী হাওরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবর সহ দুইজন জন প্রতিমন্ত্রী। 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ অলিদুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায়  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর  পরিচালনা মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল বিলে, কির্তনখলা হাওর ও বাজ্জাইল বিল নামক তিনটি স্পটে প্রায় ১২৫০ কেজি রুই,কাতলা,ও বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, হাবিবুর রশীদ , (এমপি) । এবং নেত্রকোনা ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী)  আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। 

এ সময় খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, রিয়াজউদ্দিন তালুকদার, আসাদুজ্জামান কোন,পান্ডব সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, উলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন,  ছাত্র দলনেতা মাজহারুল ইসলাম পলিন, ইয়াসির আরাফাত হৃদয় ও জেলে সম্প্রদায়ের জেলেরা সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিল। 

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ও  প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের দায়িত্বে থাকা ২৩৩ কেজি এমপি মহোদয়ের দপ্তর থেকে আনা ১০০০ কেজির উপরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। 


মাছের পোনা অবমুক্তকরণ শেষ সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন হাওরের সম্পদ মৎস্য খাত। হাওরের মৎস প্রজনন বৃদ্ধি এই মৎস্য সম্পদ সুরক্ষায় সকলের অবদান রাখাতে হবে। বিষ ট্যাবলেট ব্যবহার ও অবৈধ জাল বন্ধে সচেতন থাকার আহ্বান জানান ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft