সোমবার ২৯ জুন ২০২৬
কসবায় ইয়াবাসহ ৫ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৪)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল কসবা পৌরসভার টিআলী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত খোকন মিয়া কসবা উপজেলার শিমরাইল গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে খোকন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও ৫টি মাদক মামলা রয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবা অঞ্চলকে মাদক মুক্ত করতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft