সোমবার ২৯ জুন ২০২৬
সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৪০ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১২:২২ এএম  (ভিজিট : ৬)
বিলের প্রতিলিপি না পাওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (২৮ জুন) রাতে সংসদ অধিবেশনের শেষদিকে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলী চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করলে স্পিকার তাকে ফ্লোর দেন। এ সময় বিরোধী দলের একাধিক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়ান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে কথা বলাটা এন্ডলেস (অনন্ত) হয়ে যাবে। আমাদের ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনাদের ভালোর জন্যই বলছি, প্লিজ বসুন। আপনাদের জন্য সুখবর আছে।

একপর্যায়ে হট্টগোল আরও বাড়লে সরকারি দলের পক্ষ আগামীকাল বিবৃতি দেওয়ার বিষয়ে কথা ওঠে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্পিকার শেষ পর্যন্ত সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতি স্থগিত করেন এবং অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

স্পিকার বলেন, সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি করা হলো।’ তিনি উপস্থিত সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ও বাংলাদেশ জিন্দাবাদ বলে স্পিকারের আসন ত্যাগ করেন।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft