মঙ্গলবার ১৬ জুন ২০২৬
পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৮)
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির দুই চালক। 

সোমবার (১৫ জুন) সকালের দিকে প্রদেশের মারদান জেলায় ঘটেছে এ ঘটনা। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

নিহত দুই চালকের নাম-পরিচয়ও জানানো হয়েছে বিবৃতিতে। এরা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

বিবৃতিতে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন এ দুই চালক। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই মারদান জেলায় ভূপাতিত হয় বিমানটি। চালক দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিমানটি ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে, গত সপ্তাহেও যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছিলেন এ ঘটনায়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft