সোমবার ১৫ জুন ২০২৬
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কমিটি গঠিত: চেয়ারপারসন ফয়েজ দেওয়ান, সাধারণ সম্পাদক এ এইচ এম মোতাসিম বিল্লাহ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৫)
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার সিডনির ওয়ালি ক্রিক এলাকার ‘রোয়ার্স অন কুকস রিভার’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আয়াজ চৌধুরী এবং কামরুল ইসলাম, সিএ।

নবনির্বাচিত কমিটিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়েজ দেওয়ান। ভাইস চেয়ারপারসনের দুটি পদে নির্বাচিত হয়েছেন আবু শাহাদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এ এইচ এম মোতাসিম বিল্লাহ।

এছাড়া সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার ও দিদারুল খান। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মাহবুব মুর্শেদ এবং সহকারী ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন কে এম সাইদুল ইসলাম।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান, হেমা জোয়ার্দার, মো. সাজেদুল ইসলাম, সাজ্জাদ হক, আশিক নাজিম, ম. আরিফ সরকার, মহিব্বুর রহমান এবং মো. ইকবাল ইউসুফ টুটুল।

নবনির্বাচিত কমিটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সভায় বিদায়ী কমিটির অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকল সদস্যের অব্যাহত সহযোগিতা কামনা করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft