শনিবার ১৩ জুন ২০২৬
চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ০)
বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, বিগত সরকার দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি।

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার জনগণের সেবা আরো সহজ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সেবা সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।

স্বাস্থ্যসেবা জনগণের দোড়াগাড়ায় পৌছানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু ও নারীদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রেখেই পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা শেষে রোগীকে হাসপাতালে পাঠাবে। এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।

এ সময় মন্ত্রী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft