বুধবার ১০ জুন ২০২৬
আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে তরুণের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ৬)
গতকাল মানিকগঞ্জে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল হোসেন ছুটি ভাটবাউর এলাকার মো. মুন্নু মিয়ার ছেলে। সে তাসনুভা ফিলিং স্টেশনের নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিজের সমর্থিত দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য তিনি পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়েই পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন অতিক্রম করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝোড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান।

পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য ফয়সাল আমগাছটিতে ওঠেন। এ সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ফোর-পয়েন্ট-থ্রি লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন চলছে। অস্বাভাবিক কোনো কিছু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft