মঙ্গলবার ৯ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় একাধিক মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৮)
গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেপ্তার করে। 

মঙ্গলবার (৯ জুন) সরাইল থানা পুলিশের অভিযানে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন যুবলীগ কর্মী জাহাঙ্গীর (৪০) রয়েছেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিগণ হলেন - জাহাঙ্গীর (৪০), পিতা- জয়নাল মিয়া,পশ্চিম কুট্টাপাড়া, রাজিব (৩০), পিতা - আওয়াল মিয়া, কালিকচ্ছ (নাথপাড়া), মোঃ আকরাম মিয়া (২৪), পিতা - মহরম আলী, সৈয়দটুলা, মোঃ মনির হোসেন, পিতা - মৃত আঃ রশিদ, শাহজাদাপুর, মোঃ জিদান (২২), পিতা - আলকাছ মিয়া, রানীদিয়া, নুরুল ইসলাম (২৫), পিতা - মৃত ফুল মিয়া, পানিশ্বর উভয় সরাইল ব্রাহ্মণবাড়িয়া।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft