সোমবার ২৭ জুলাই ২০২৬
জামালপুরে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে ৩৫ বিজিবি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ১৫১)
জামালপুর সীমান্তে আবারও  বিএসএফ ১৮ জন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টায় ব্যর্থ করে দিয়েছে ৩৫ বিজিবি। মঙ্গলবার  (৯ জুন) ভোর রাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভোরাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে রবিবার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বারবার এই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

এদিকে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫টি বিওপির সদস্যরা রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির সঙ্গে রাতভর সতর্ক অবস্থানে রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, কয়েক দিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।

 আজকালের খবর / রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft