বুধবার ১০ জুন ২০২৬
রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ১২)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে দিনব্যাপী বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বরপা এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সরকারি খালের দুই পাশ দখল করে অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর গড়ে তুলেছিল স্থানীয় প্রভাবশালীরা। অভিযানে মজুমদার গ্রুপের একটি বিশাল সীমানা প্রাচীরসহ খালের ভেতরের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা এক এক করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এই উচ্ছেদের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ আবার ফিরে আসবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি খাল উদ্ধারের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft