মঙ্গলবার ৯ জুন ২০২৬
ফেনী থেকে সরাইলের রায়হান হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৮:০৫ পিএম  (ভিজিট : ৪)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত রায়হান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি বিলাল মিয়া (৩৪)-কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ এবং র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাতে পূর্বশত্রুতার জেরে সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকায় রায়হানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের মা বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা ৪৫ মিনিটে ফেনী সদর উপজেলার মধ্য রামপুর এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব। অভিযানে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর পলাতক আসামি বিলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিলাল সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার বাসিন্দা।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft