রবিবার ৭ জুন ২০২৬
সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৩৫ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ২১)
স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে বেলকা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

গণ উন্নয়ন কেন্দ্রের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (এমইএএল) মো. আকবর হোসেন এবং গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু সাঈদ ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, এ অর্থবছরে বেলকা ইউনিয়ন পরিষদের মোট বাজেট ৩ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লাখ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জনসেবা ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানতে পারেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসন শক্তিশালী হয়।

তারা আরও বলেন, শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পরপরই মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা জরুরি, এতে নাগরিক সেবা সহজ হয় এবং রাষ্ট্রীয় তথ্যভাণ্ডার হালনাগাদ থাকে।

বক্তারা বাল্য বিয়ে, মাদক ও নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft