বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ১০)
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পবিত্র ঈ দুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সবাই যেন সুখ-শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশে বসবাস করতে পারে এটাই হোক ঈ দের মূল প্রতিপাদ্য।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় লক্ষ্মীপুরের সোনামিয়া ঈ দগাঁহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে-শান্তিতে এ দেশে বসবাস করতে পারি।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরসহ দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাছিবুর রহমান অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft