সোমবার ২৫ মে ২০২৬
রায়পুরায় এক হিজড়াকে গলাকেটে হত্যা
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ০)
নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে এক হিজড়াকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে| এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের হিজড়াকে গুরুতর আহত হয়েছে| ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৪ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায়| 

নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান বলে জানা গেছে|

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগির খামারের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে খামারে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয়। রাসেলসহ কয়েকজন তাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতন্ডা হয়। এ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে| আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়| এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছেন। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে| 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক| পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে| 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft