সোমবার ২৫ মে ২০২৬
পীরগাছায় সমাজভিত্তিক তালিকায় ভিজিএফ বিতরণ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ১)
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে রাজনৈতিক ভাগ-বাটোয়ারার পুরোনো সংস্কৃতি ভেঙে সমাজভিত্তিক তালিকা প্রণয়নের মাধ্যমে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে দূর হয়েছে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, বেড়েছে সাধারণ মানুষের প্রশংসা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ৬ হাজার ৩৮6 জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে এবার কোনো রাজনৈতিক কোটা রাখা হয়নি। পরিবর্তে স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মসজিদ ও মন্দির কমিটির সভাপতিদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ঘরে ঘরে গিয়ে প্রকৃত অভাবীদের তালিকা প্রস্তুত করেন।

ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল ফেসবুক ও গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রকাশ্যে উন্মুক্ত করে দেন। ফলে গোপন তালিকা বা পছন্দের মানুষকে সুবিধা দেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল জানান, শুরুতে রাজনৈতিক নেতাদের রাজি করানো চ্যালেঞ্জিং হলেও এই পদ্ধতিতে নেতারাও এখন চাপমুক্ত এবং সাধারণ মানুষ সন্তুষ্ট। কিছু ওয়ার্ডে প্রয়োজনের তুলনায় কার্ড উদ্বৃত্ত হওয়ায় তা অন্য ওয়ার্ডে সমন্বয় করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, নীতিমালার ভেতরে থেকেই এই চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য ইউনিয়নে অভিযোগ থাকলেও তাম্বুলপুরে এবার কোনো অভিযোগ নেই।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, "তাম্বুলপুর ইউনিয়নের এই নতুন বিতরণ পদ্ধতিটি প্রশংসনীয়। এটি সফল হলে পরবর্তীতে উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও এই মডেলে ভিজিএফ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft