সোমবার ২৫ মে ২০২৬
রামিসাসহ সব ধর্ষণ, হত্যাকাণ্ডের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৬:১৮ পিএম  (ভিজিট : ২)
শিশু রামিসাসহ সারাদেশে সকল ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া এই কর্মসূচির আয়োজন করে। 

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আইনজীবী আবদুন নূর, কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি আইনজীবী সৈয়দ মো. জামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ঢাবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যান পরিষদের সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হামজা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারীরা আজও নিরাপদ নয়। শুধু নাম বদলায়, বদলায় না ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ বিচারহীনতার নির্মম ইতিহাস। বিচারহীনতার কারণে নতুন নতুন অপরাধের পথ তৈরি  করে দেয়। সরকারকে এই বিচারহীনতা ও আস্থাহীনতার সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। শিশু-নারী ধর্ষণ-হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এর আগে একই দাবিতে মানববন্ধন করে সামাজিক সংগঠন সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া। কর্মসূচিতে কোহিনুর আক্তারের সভাপতিত্বে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি শেখ আরিফ বিল্লাহসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft