বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৬৫)
ঈদুল আজাহাকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ মে)  পাকুন্দিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দিন। 

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপজেলায় সাড়ে ৩ লাখ টাকা ও ৩০ টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলার মোট ১৫০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগী ও অর্থ বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, সরকার অসহায় এবং দরিদ্র মানুষের পাশে থেকে সবসময় মানবিক সহায়তা দিয়ে আসছে। আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করছে। ঈদের আগেই এসব অর্থ ও খাদ্য সহায়তা সবাইকে পৌছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, এরফান উদ্দিন মাষ্টার ও এমদাদুল হক মাসুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft