সোমবার ২৫ মে ২০২৬
কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর ঈদ উপহার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১)
কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। 

সোমবার (২৫ মে) কুলিয়ারচর উপজেলার শহীদ ইফতী আব্দুল্লাহ ও শহীদ মাহমুদুল হাসান জয় এবং ভৈরব উপজেলার শহীদ কবীর হোসেন, শহীদ মো. ইসমাইল, শহীদ মো. রুবেল ও শহীদ মো. জুবায়েরের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

কুলিয়ারচর উপজেলার দুই শহীদ পরিবারের হাতে ঈদ উপহার ‍তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওলানা মেহেদী হাসান, ডা. ইকবাল হোসেন, মো. মিজানুর রহমান, মো. আবু হানিফ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ভৈরব উপজেলার চার শহীদ পরিবারের হাতে ঈদ উপহার ‍তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে ভৈরব উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন, সাবেক আমীর মো. কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব কাজী মাওলানা এম. এ. রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিম জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিয়মিত জুলাই শহীদ পরিবারের খোঁজখবর রাখা হয়। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

এর অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এবারও জেলার সকল শহীদ পরিবারকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। শনিবার (২৩ মে) থেকে এই ঈদ উপহার দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঈদের আগেই জেলার ১৯ জন শহীদ পরিবারের সবার কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft