শুক্রবার ২২ মে ২০২৬
উলিপুরে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ২৪)
সরকারের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালে কুড়িগ্রামের উলিপুর  উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু। 

গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উলিপুর  খাদ্য গুদাম চত্বরে আয়োজিত ধান-চাল সংগ্রহ কর্মসূচি উপলক্ষে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি. এম. আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগত অতিথিদের নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময়  , বোরো সংগ্রহ অভিযানে উলিপুর উপজেলার খাদ্য গুদামে ২২৯৪ মেট্রিকটন ধান ও ১০৬৯ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭৮মেট্রিকটনগম সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, প্রতিকেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা,  প্রতি কেজি গম ৩৬টাকা নির্ধারণ করা হয়েছে। উলিপুর  গুদামে   ৪৭টি চাতাল রাইসমিল থেকে এই চাল সংগ্রহ করা হবে। এদিকে ধান সংগ্রহের ক্ষেত্রে ১জন কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন  ৩ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলে নিশ্চিতকরেছেন  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাহুল হোসাইন ।

 উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবীর কাজল,  খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো: আশরাফুল ইসলাম,এছাড়াও বিভিন্ন চাতাল রাইসমিল মালিক,সাংবাদিক উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft