বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প এর উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ১)
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্প ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আর্ট ক্যাম্প শেষ হবে ২৩ শে মে। আয়োজকরা জানান শিল্প চর্চার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতেই এমন আয়োজন।

১৯৯২ সাল থেকে চারুকলা বিভাগের মাধ্যমে ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। এতে চার দেয়ালের আবদ্ধ থাকা শিশুরা মুক্ত পরিবেশে ঘুরে ঘুরে ছবি আঁকার সুযোগ পায় । 

বৃহস্পতিবার সকালে সদর উলচাপাড়া গ্রামে মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান মিলনায়তনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া,বি এনপি নেতা এ বিএম মমিনুল হক, মিজানুর রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু প্রমুখ।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft