বুধবার ১৫ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে গ্রাম আদালতে ৬৬১ মামলা নিষ্পত্তি, ৫৩ লাখ টাকা আদায়
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ১৩২)
লক্ষ্মীপুর জেলায় মাত্র তিন মাসে গ্রাম আদালতের মাধ্যমে ৬৬১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে ভুক্তভোগীদের পাওনা ও ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে ৫৩ লাখ ১৮ হাজার টাকা। আজ রবিবার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সভায় জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই তিন মাসে জেলায় নতুন করে ৬২০টি মামলা দায়ের করা হয়েছিল। পূর্বের মামলাসহ এই সময়ে ৬৬১টি মামলার সফল নিষ্পত্তি ঘটে, যার মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল ২৪ শতাংশ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, গ্রাম আদালতের বিষয়ে তৃণমূল পর্যায়ে যত বেশি প্রচার-প্রচারণা চালানো হবে, মানুষ তত বেশি সচেতন হবে। এর ফলে সাধারণ মানুষ ঘরের কাছেই দ্রুত ও সহজে আইনি সেবা পাবেন এবং উচ্চ আদালতে মামলার জট কমবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। সভাটি পরিচালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যা। এর আগে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft