লালমনিরহাটের হাতীবান্ধায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা এলএসডি গুদামে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী, হাতীবান্ধা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তামীম হাসান গাজী, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নূর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, বিএনপি নেতা এম সায়েদুজ্জামান কোয়েল, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জালাল উদ্দীন সহ আরও অনেকে।
চলতি মৌসুমে ৭৬৪ মেট্রিক টন ধান ৩৬টা কেজি দরে ও ৪৮৫ মেট্রিক টন চাউল ৪৯ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজকালের খবর/বিএস