বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
দুর্নীতিমুক্ত থেকে প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: ডিসি আসমা শাহীন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ১)
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রধান মাধ্যম। তাই সরকারি টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়নে যথাযথ মনোযোগ দিতে হবে। আমরা দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে কাজ করতে চাই।’ 

বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক আরও বলেন, ‘একই প্রকল্পে একাধিক সংস্থার অর্থায়ন পরিহার করতে হবে, যাতে সরকারি অর্থের অপচয় না হয়। বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প যেমন—খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চুরি-ডাকাতি রোধে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের উপস্থিতিতে সভায় আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। সভা শেষে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, পৌরসভা, থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

এ সময় তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft