রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা, আলোচনা সভা, আজীবন সদস্যদের মাঝে সনদপত্র ও আইডি কার্ড বিতরণ সিনিয়র স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা এবং সেবামূলক কাজের সম্মাননা প্রদান।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের আয়োজন একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও রেড ক্রিসেন্ট পঞ্চগড় ইউনিটের সহ সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন- কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মফিজ উদ্দীন, কার্য নির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, অ্যাডভোকেট নাসির উদ্দিন সরকার, শিশির আসাদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সোসাইটির সদস্য ও পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আনতারা সাদিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা রাকিবুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জয়নাল আবেদীন। আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্টের পঞ্চগড় ইউনিটের আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরন, সিনিয়র সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও সেবা মূলক কাজের সম্মাননা প্রদান করা হয়।
আজকালের খবর/বিএস