সোমবার ৪ মে ২০২৬
বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১, আহত ১০
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ১০)
পটুয়াখালীর বাউফ‌লে ''বাউফল ট্রা‌ভেলস'' না‌মের এক‌টি যাত্রীবা‌হী বাস নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার পা‌শে খাদে পরে  ঘটনাস্থ‌লে একজন নিহত ও দশজন আহত হ‌য়ে‌ছেন। 

দশমিনা থে‌কে ঢাকাগামী বাস‌টি গতকাল রবিবার (৩ মে) রাত পৌ‌নে ১২টার দি‌কে উপ‌জেলার আফ‌সের গ‌্যা‌রেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ যায়, দশ‌মিনা বাসষ্টান্ড থে‌কে রাত ১০টায় বাউফল ট্রা‌ভেলস‌ের এক‌টি বাস অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকার উদ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে যা‌চ্ছি‌লেন। বাউফল সদর ইউনিয়‌নের আফ‌রের গ‌্যা‌রেজ পৌঁছ‌লে হঠাৎ নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার পা‌শে খা‌দে প‌ড়ে যায়। বিকট শব্দ শু‌নে স্থানীয়রা ছু‌টে এসে উদ্ধার কা‌জে অংশ নেন। 

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল এসে উদ্ধার কাজ শুরু ক‌রে‌ছেন। 

ঘটনাস্থল থেকে একজনের‌ মৃত দেহ  উদ্ধার করা হ‌য় এবং আহতদের বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

 নিহত ব‌্যা‌ক্তি বা‌সের সুপাভাইজার এবং বাউফল উপ‌জেলার বগা ইউনিয়নের বাম‌নিকা‌ঠি গ্রা‌মের বা‌সিন্দা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা।

মাহাবুব না‌মের দশ‌মিনা উপজেলার একজন যাত্রী ব‌লেন, বাস‌টি কে‌পে উঠ‌ছি‌লো।  মাত্র ৫‌ সে‌কেন্ড‌ে ম‌ধ্যে উল্টে খা‌দে প‌ড়ে যায়।  তি‌নি আরও জানান ১জন নিহত হ‌য়ে‌ছে এবং বা‌সের নি‌চে আরও চাপা প‌ড়ে আছে অন্তত ৪/৫জন।

এ বিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে আমি ঘটনাস্থ‌লে গিয়েছিলাম। ১জনের মৃত‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এখন পর্যন্ত হতাহ‌তের সংখ‌্যা নিরুপণ করা সম্ভব হয়‌নি। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft